Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন

ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৪১৫টি শেয়ার ৬২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (০৬ মে) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬ কোটি ৩৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার