Ortho Songbad আর্কাইভ

ফারইস্ট নিটিংয়ের নাম সংশোধনে সম্মতি

ফারইস্ট নিটিংয়ের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর পরিবর্তে ‘ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি’ হবে। আগামী ১২ মে থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার