Ortho Songbad আর্কাইভ

পদ্মা অয়েলের নাম সংশোধনে সম্মতি

পদ্মা অয়েলের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘পদ্মা অয়েল পিএলসি’ হবে। আগামীকাল ১৩ মে থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার