Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের রিট্রিট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের রিট্রিট প্রোগ্রাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কুমিল্লা জোনের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ও ১১ মে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।


অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, কুমিল্লা জোনাল হেড, ঊর্ধ্বতন নির্বাহী ও কুমিল্লা অঞ্চলের শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার, মনোনীত কর্মকর্তা এবং উপশাখা ইন-চার্জগণ অংশগ্রহণ করেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার