ছয় মাসে তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ

ছয় মাসে তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে করোনা ভ্যাকসিনের ক্রয়চুক্তি সই হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এ বিষয়ে সমঝোতা হয়েছে।

আজ রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুএকদিনের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তির কাগজপত্র পেয়ে যাবে। এরপর ক্রয় প্রক্রিয়া শুরু হবে।

যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি, গেটস ফাউন্ডেশন ও গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সের (জিএভিআই) যৌথ উদ্যোগে সারাবিশ্বে সরবরাহের জন্য এক বিলিয়নের বেশি করোনা ভ্যাকসিন তৈরিতে অংশ নিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো