ত্বক ও চুলের যত্নে ‘ভিটামিন ই’

ত্বক ও চুলের যত্নে ‘ভিটামিন ই’
নারীরা লম্বা ঘন চুল এবং গ্লোয়িং স্কিনের জন্য ভিটামিন 'ই' ক্যাপসুল ব্যবহার করে থাকে। এই ক্যাপসুলগুলো বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। ভিটামিন 'ই' তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। আপনি কি জানেন যে ভিটামিন 'ই' ক্যাপসুল তার ব্যবহারের ওপর নির্ভর করে। আপনি যদি এর সঠিক ব্যবহার না জানেন তবে ক্ষতিও হতে পারে।

জেনে নিন চুল ও ত্বকের যত্নে ভিটামিন 'ই' ক্যাপসুলের সঠিক ব্যবহার-

১. ভিটামিন 'ই' ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বক শুষ্কতা দূর করে। রোজ রাতে ঘুমানোর আগে নারিকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। এতে আপনার মুখের ত্বক উজ্জ্বল হবে।

২. সানস্ক্রিনের মতো ভিটামিন-ই ব্যবহার করুন। রোদে যাওয়ার আগে আপনি ভিটামিন 'ই' ক্যাপসুল ব্যবহার করতে পারেন। এতে ত্বককে রৌদ্র রশ্মি থেকে রক্ষা করা যায়।

৩. শীতে ত্বকের পাশাপাশি ঠোঁটও বেশ শুকিয়ে যায়। শুকনো ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে ওঠে। লিপস্টিক লাগানোর আগে ভিটামিন 'ই' ক্যাপসুল ব্যবহার করুন।

৪. ডার্ক সার্কেল মুখের সৌন্দর্য নষ্ট করে। আপনিও যদি এই সমস্যায় ভোগেন তবে রাতে ঘুমানোর আগে চোখের চারদিকে ভিটামিন 'ই' তেল দিয়ে ম্যাসাজ করুন। এটি করলে ডার্ক সার্কেল কম হবে।

৫. ভিটামিন 'ই' কেবলমাত্র ত্বকের জন্যই উপকারী নয়, চুলে ব্যবহার কররেও উপকার পাবেন। ভিটামিন 'ই' চুল ঘন করতে ব্যবহৃত হয়। নারিকেল তেলে মিশ্রিত করেও এটি ব্যবহার করতে পারেন। চুল ধোয়ার একদিন আগে চুলে নারিকেল তেল ও ভিটামিন 'ই'র মিশ্রণে ম্যাসাজ করুন।

সূত্র: বোল্ডস্কাই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো