Ortho Songbad আর্কাইভ

শাহ্জালাল ইসলামী ব্যাংক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এম আখতার হোসেন।তিনি কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে ২৮১ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে আলোচকরা বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার