Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে কাট্টলী টেক্সটাইল

দরবৃদ্ধির শীর্ষে কাট্টলী টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১২৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন শেয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১২৫ বারে ২৮ লাখ ৮৬ হাজার ৬৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১২ লাখ টাকা।


তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৮৪৬ বারে ১২ লাখ ৮৭ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।


তালিকার ৩য় স্থানে থাকা এস্কয়ার নিট কম্পোজিটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৭১২ বারে ১০ লাখ ৯৮ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের ৮ দশমিক ৮৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ দশমিক ৭১ শতাংশ ,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫ দশমিক ৬১ শতাংশ, ডেসকো ৪ দশমিক ৭৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়্যাল ফান্ডের ৪ দশমিক ৭১ শতাংশ, সিম টেক্সের ৪ দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার