এনআরবিসি ব্যাংকের চারজন সিআইপি নির্বাচিত

এনআরবিসি ব্যাংকের চারজন সিআইপি নির্বাচিত
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এছাড়া ব্যাংকটির আরও দুজন পরিচালক ও একজন উদ্যোক্তা সিআইপি নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের জন্য তাদের সিআইপি নির্বাচিত করেছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈধ-পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অভিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে রাশিয়া প্রবাসী ও এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা এবং চেয়ারম্যান এস এম পারভেজ তমাল সিআইপি নির্বাচিত হয়েছেন।’

২০১৮ সালের জন্য সর্বমোট ৩৮ জনকে অভিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে সরাসরি বিনিয়োগকারী ক্যাটাগরিতে ১ জন, বৈধ-পথে রেমিটেন্স প্রেরণকারী হিসেবে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে ৭ জন অভিবাসী বাংলাদেশি এই মর্যাদা পেয়েছেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি