'এয়ারপডস ম্যাক্স' ডিভাইসটির দাম ৫৪৯ ডলার

'এয়ারপডস ম্যাক্স' ডিভাইসটির দাম ৫৪৯ ডলার
‘এয়ারপডস ম্যাক্স’ নামে পরবর্তী প্রজন্মের ওভার-ইয়ার হেডফোন উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ডিভাইসটির দাম ধরা হয়েছে ৫৪৯ ডলার। দ্য ভার্জ সূত্রে এ তথ্য পাওয়া যায়।

অ্যাপল হেডফোন উন্মোচন মঞ্চে ফিটনেস সাবস্ক্রিপশন ‘অ্যাপল ফিটনেস প্লাস’ উন্মোচনের ঘোষণা দিয়েছে, যা আজ চালু হচ্ছে। অ্যাপলের ফিটনেস সাবস্ক্রিপশন সেবার জন্য মাসে ১০ ডলার গুনতে হবে আগ্রহীদের। এয়ারপডস ম্যাক্স স্পেস গ্রে, সিলভার, আকাশি নীল, সবুজ ও গোলাপি মোট পাঁচটি রঙে বাজারে মিলবে।

অ্যাপল বিশেষ সুবিধার হেডফোনে ‘কাস্টম অ্যাকোস্টিক ডিজাইন’ ব্যবহার করেছে। এতে অ্যাডাপ্টিভ ইকিউ, ট্রান্সপারেন্সি মোড, অডিও শেয়ারিং, স্পেশাল অডিও নামের অনেক ফিচারের দেখা মিলবে। এছাড়া ডিভাইসটি ‘ডিজিটাল ক্রাউন’ ফিচারের সহায়তায় অ্যাপল ওয়াচের সঙ্গে সংযুক্ত করে নেয়া যাবে। ডিভাইসটিতে ভলিউম নিয়ন্ত্রণ এবং অডিও বন্ধ করা কিংবা প্লে করা, ট্র্যাক বাদ দেয়া, ফোন কলের উত্তর দেয়া কিংবা কেটে দেয়া যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা