ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন

ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি গঠন
রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে নিয়োজিত পরিচালকদের প্রশিক্ষণ নিতে হবে। এজন্য একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ,আর্থিক বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বিএম রুহুল আজাদকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মু. শুকুর আলী, মৃত্যুঞ্জয় সাহা, উপসচিব মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি, সোনালী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও জিএম তাওহিদুল ইসলাম, জনতা ব্যাংকের জিএম কাজী গোলাম মোস্তফা, রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, অগ্রণী ব্যাংকের এজিএম সুপ্রভা সাঈদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি বেধে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অওতাধীন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের প্রশিক্ষণ মডিউল প্রস্তুতকরণ, প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। প্রশিক্ষণের ব্যয় নিরূপন এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের উদ্যোগ গ্রহণ ও প্রশিক্ষণ সংক্রান্ত অন্য যেকোনো কাজ সম্পাদন করা।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের আর্থিক খাতে সেবা দিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ও দক্ষতা বিবেচনা করে পরিচালক নিয়োগ করা হয়। তাদের জ্ঞান, প্রজ্ঞা ও কর্মদক্ষতার ওপর এসব প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। প্রতিষ্ঠানগুলোর আইন-কানুন, বিধি-বিধান, কার্যপদ্ধতি ইত্যাদি সম্পর্কে পরিচালকদের সম্যক ধারণা থাকা আবশ্যক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি