হাজী সেলিমের ১৩ বছর কারাদণ্ড: আপিল শুনানি ১১ জানুয়ারি
১৩ বছর কারাদণ্ড হওয়া মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের আপিল শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন।
এর আগে গত ১১ নভেম্বর এ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি (এলসিআর) তলব করেছিলেন উচ্চ আদালত। সে আদেশ অনুসারে নথি আসার পর আপিল শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
আদালতে হাজী সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।