Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা’র মধ্যে চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা’র মধ্যে চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৮ মে) দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।


ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার জেনারেল ম্যানেজার মশিউর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিতি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত।


চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা’র বিভিন্ন সেবায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার