Ortho Songbad আর্কাইভ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন সারাদেশে ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।


বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।


গতকাল মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে ১০ জিলহজ আগামী ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।


ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে। পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকেন।

মুল সাইট থেকে

পুজিবাজার