Ortho Songbad আর্কাইভ

ব্যাংক আলফালাহ অধিগ্রহণে ব্যাংক এশিয়ার চুক্তি

ব্যাংক আলফালাহ অধিগ্রহণে ব্যাংক এশিয়ার চুক্তি

বহুজাতিক ব্যাংক আলফালাহ’র বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক এশিয়া এ লক্ষ্যে ব্যাংক আলফালাহ বাংলাদেশ এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। ব্যাংক এশিয়া সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৮ মে) ব্যাংক দুটির মধ্যে আলোচিত সমঝোতা স্মারক সই হয়েছে। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন এবং প্রয়োজনীয় অন্যান্য বিধিবিধান পরিপালন সাপেক্ষে এ সমঝোতা স্মারক বাস্তবায়িত হবে।


উল্লেখ, ব্যাংক আলফালাহ পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাংক। দেশটির প্রধান বাণিজ্যিক শহর করাচিতে এর প্রধান কার্যালয় অবস্থিত। পাকিস্তানের প্রধান ২০০ শহরে ব্যাংকটির উপস্থিতি রয়েছে। ব্যাংকটির শাখার সংখ্যা ২০০ এর বেশি। দেশের বাইরে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও আরব আমিরাতে এর কার্যক্রম রয়েছে। ব্যাংকটির মূল মালিক আবুধাবি গ্রুপ।


২০০৫ সালে ব্যাংক আলফালাহ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটির সাতটি শাখা রয়েছে। এগুলো হচ্ছে-গুলশান শাখা, মতিঝিল ইসলামিক ব্যাংকিং শাখা, ধানমন্ডি শাখা, উত্তরা শাখা, মিরপুর শাখা, চট্টগ্রাম আগ্রবাদ শাখা ও সিলেট শাখা।


জানা গেছে, শুরুতে ব্যাংকটি বেশ ভাল করলেও পরবর্তীতে স্থানীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষর অদক্ষতা এবং অনিয়ম-দুর্নীতির কারণে তা বজায় থাকে নি। বরং খেলাপি ঋণের হার তরতর করে বাড়তে থাকে। এমন অবস্থায় ২০২৩ সাল থেকে ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশের কার্যক্রম বিক্রির জন্য উপযুক্ত ক্রেতা খুঁজছিল। ব্যাংক এশিয়ার সঙ্গে এ নিয়ে নানা পর্যায়ে আলোচন হয়েছে। বনিবনা হওয়ায় গত বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বার্তায় তাদের বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রির ঘোষণা দেয়। দুই দেশের নিয়ন্ত্রক সংস্থাও ইতিবাচক সাড়া দেয়।


বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শুধু ব্যাংক এশিয়ারই এভাবে ব্যাংক অধিগ্রহণের অভিজ্ঞতা আছে। ব্যাংকটি তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করতে চলেছে। এর আগে ২০০১ সালে ব্যাংক এশিয়া কানাডাভিত্তিক নোভা স্কোশিয়া ও একই বছর পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে।

মুল সাইট থেকে

পুজিবাজার