Ortho Songbad আর্কাইভ

অর্থপাচার প্রতিরোধে মার্কেন্টাইল ব্যাংকে ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থপাচার প্রতিরোধে মার্কেন্টাইল ব্যাংকে ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত
অর্থপাচার প্রতিরোধে এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা ও এজেন্টদের জন্য মার্কেন্টাইল ব্যাংকে ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর), এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও শামীম আহমেদ বক্তব্য রাখেন। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের মানি লন্ডারিং সংক্রান্ত পলিসি ও গাইডলাইন্স পরিপালনের উপর গুরুত্বারোপ করেন।প্রশিক্ষণে ৫২ জন কর্মকর্তা ও এজেন্ট অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

মুল সাইট থেকে

পুজিবাজার