Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা এবং উত্তরা ব্যাংক পিএলসি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।


সমাপ্ত অর্থবছরের জন্য রবি আজিয়াটা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। আলোচ্য অর্থবছরে উত্তরা ব্যাংক ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরমধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ ও ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার