সরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তি আবেদন শুরু আজ
ঢাকা মহানগরীসহ দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে। ভর্তিসংক্রান্ত যাবতীয় নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আজ (১৫ ডিসেম্বর) ১০টা থেকে https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী www.dshe.gov.bd এর secondary circular/order অথবা www.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।