Ortho Songbad আর্কাইভ

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ২৩৯টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (৩ জুন) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ কমেছে।


তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের দর কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ।


তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফাইন্যান্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, জিলবাংলা সুগার মিলস, শাশা ডেনিমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার