বিজয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের নির্দেশ

বিজয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের নির্দেশ
করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে মহান বিজয় দিবস উদযাপনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবারও বিভিন্ন রচনা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা আয়োজন ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার(১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজ নিজ অধিদপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে।

আগামীকাল ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসব অনুষ্ঠান আয়োজন করতে হবে। একইসঙ্গে জাতীয় পর্যায়ে অনলাইনে, ডাকযোগে বা ইমেইলে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।অধিদপ্তরগুলোও এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠিয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে এবং তা বাস্তবায়নের অগ্রগতি অধিদপ্তরকে জানাতে বলা হয়।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিত না করে অনলাইনে ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতার আয়োজনসহ ভার্চুয়ালি বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি