ওয়ালটন ল্যাপটপে ৪০% পর্যন্ত মূল্যছাড়

ওয়ালটন ল্যাপটপে ৪০% পর্যন্ত মূল্যছাড়
ওয়ালটন বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দুই মডেলের গেমিং ল্যাপটপে ৪০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে। এছাড়া বিজয়ের মাসজুড়ে ওয়ালটন ই-প্লাজা থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং অ্যাকসেসরিজ ক্রয়ে ১৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে দুই অফার ছাড়াও ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রমের আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এমনকি এ সুবিধায় কেনা ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য তিন মাসের কিস্তি সুবিধায় পরিশোধের ব্যবস্থা আছে।

ওয়ালটন কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী জানিয়েছ, বিজয় দিবসের দিন ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডব্লিউডব্লিউ১৭৬এইচ৭বি এবং কেরোন্ডা সিরিজের ডব্লিউকে১৫৬এইচ৭বি মডেলের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ৪০ শতাংশ মূল্যছাড়।

পাশাপাশি একই দিন সব মডেলের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং অন্যান্য অ্যাকসেসরিজে মিলবে ১৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার, মোবাইল ডিলার শোরুম এবং ই-প্লাজা থেকে এসব পণ্য কেনায় বিজয় দিবসের বিশেষ মূল্যছাড় পাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা