Ortho Songbad আর্কাইভ

চীনে করোনায় মৃতের সংখ্যা ১,১১৩

চীনে করোনায় মৃতের সংখ্যা ১,১১৩
চীনে করোনা ভাইরাসের মহামারীতে আরও ৯৭ জন মারা যাওয়ার পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১৩ জন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়।

একদিনে মৃতের সংখ্যার হিসেবে বুধবারের নিহতের সংখ্যা কমেছে, মঙ্গলবার এই সংখ্যা ছিল ১০৮ জন। চীনে দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪,৬০০ জন ছাড়িয়েছে।

বুধবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ২,০০০ জন সনাক্ত করা হয়েছে।এরমধ্যে ১,৬৩৮ জন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশে।এই প্রদেশ থেকেই গত ডিসেম্বরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

মুল সাইট থেকে

পুজিবাজার