ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৭টি উপশাখা উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৭টি উপশাখা উদ্বোধন
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে সারাদেশে আরও সাতটি উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এসব উপশাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন।

উপশাখাগুলো হলো- ঢাকার বারিধারায় কালাচাঁদপু উপশাখা, গাজীপুরের টঙ্গিতে সাতাইশ উপশাখা, টাঙ্গাইলের ভূঞাপুরে সিরাজকান্দি উপশাখা, দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ি উপশাখা, ঢাকার মেরাদিয়ায় দক্ষিণ বনশ্রী উপশাখা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিবগঞ্জ উপশাখা ও যশোরের মণিরামপুরে মণিরামপুর উপশাখা।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়েরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি