Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

নগদ লভ্যাংশ পাঠিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার