Ortho Songbad আর্কাইভ

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর শিবপুরে উপজেলার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহন ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার