Ortho Songbad আর্কাইভ

মেয়েকে শেয়ার উপহার দেবেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালক

মেয়েকে শেয়ার উপহার দেবেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্ত পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি তার মেয়েকে এই শেয়ার উপহার হিসেবে দেবেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র অনুসারে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক একেএম রহমাতুল্লাহ তার মেয়ে সাহানা রহমাতুল্লাহর (কোম্পানির একজন পরিচালক) কাছে কোম্পানির ৫ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার হস্তান্তর করবেন।


তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার