Ortho Songbad আর্কাইভ

বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি ঢাকা ব্যাংক

বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি ঢাকা ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে এখনো সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সর্বশেষ সমাপ্ত বছরের জন্য ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামি ২৫ জুন নির্ধারণ করা হয়েছে। কিন্তু বোনাস লভ্যাংশ সংক্রান্ত সম্মতি এখনো দেয়নি বিএসইসি। এর ফলে পূর্ব ঘোষিত কোম্পানিটির নগদ লভ্যাংশ দিতে পারবে। কিন্তু সম্মতি না পাওয়ায় বোনাস লভ্যাংশ প্রদান করতে পারছে না ব্যাংকটি।


আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার প্রদানে সম্মতি পেলে  নতুন রেকর্ড ডেট নির্ধারণ ও ঘোষণা করবে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার