Ortho Songbad আর্কাইভ

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবসে ১৬ ডিসেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি। এছাড়াও তার নেতৃত্বে সেখানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম মো. শফিকুল ইসলাম , মো. মজিবর রহমান, আবুল খায়ের, শওকত হোসেন, ইয়াছমিন বেগমসহ সকল জিএম।

এছাড়া রূপালী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিত্র) সহ ব্যাংকের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার