Ortho Songbad আর্কাইভ

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান লাইফ সাপোর্টে 

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান লাইফ সাপোর্টে 
করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ হাসেম।

এম এ হাসেমের ছেলে এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ১১ ডিসেম্বর এমএ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ ১০০-এর নিচে নেমে আসে। এরপরই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আগামী ২৪ ঘণ্টা পর পরবর্তী অবস্থা জানা যাবে।

মুল সাইট থেকে

পুজিবাজার