'আইএফসি' থেকে ৮০৮ কোটি টাকা সহায়তা পাবে রবি

'আইএফসি' থেকে ৮০৮ কোটি টাকা সহায়তা পাবে রবি
বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) কাছ থেকে অর্থ সহায়তা পেতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ৯৫ মিলিয়ন ডলারের ( প্রায় ৮০৮ কোটি টাকা, ৮৫ টাকা প্রতি ডলার হিসাবে) অর্থ সহায়তা ডিসেম্বরের মধ্যেই ছাড় হবে বলে আশা প্রকাশ করছে কোম্পানিটি। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে এই অর্থ সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রবি।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম গণমাধ্যমকে বলেন, ৯৫ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার জন্য আইএফসির সাথে আলোচনা হয়েছে। চলতি মাস ডিসেম্বরের মধ্যেই এ অর্থ ছাড় হবে বলে আশা করছি।

৭ বছরের জন্য এ অর্থ সহায়তা নেওয়া হচ্ছে জানালেও এই ঋণের সুদ হার জানাতে চাননি রবির কর্মকর্তারা।

এর আগেও ২০১৫ সালে ৯৯ মিলিয়ন ডলারের (সে সময়ে হিসাবে প্রায় ৭৭২ কোটি টাকা) অর্থ সহায়তা নিয়েছিল রবি।

২০১৫ সালের ঋণের বিষয়টি আগেই সমাধান হয়েছে বলে জানান সাহেদ আলম।

রবি ইতোমধ্যে বাংলাদেশের পুঁজিবাজারে প্রবেশ করেছে। গত ১০ ডিসেম্বর রবির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দে ডিজিটাল প্ল্যাটফর্মে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

আইপিওর ৫১৫ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৫৭৪ টাকা দিয়ে নেটওয়ার্ক পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে রবির।

নতুন করে আরও অর্থের প্রয়োজন হচ্ছে কেন- এ বিষয়ে সাহেদ আলম বলেন, আইপিওর টাকায় কী করা হবে, এটি আগেই ঘোষণা দেওয়া হয়েছে। আধুনিক নেটওয়ার্ক তৈরি ও উন্নয়নে এ খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।

রবি কর্মর্তারা জানান, ২০২১ সাল নাগাদ দেশে ফাইভ জি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং নতুন তরঙ্গ কেনায় প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে অপারেটরদের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি