আজ সুন্দরবন মার্কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আজ সুন্দরবন মার্কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও এর চারপাশে মূল নকশার বাইরের সব ধরনের অবৈধ স্থাপনা এবং দোকান অপসারণে অভিযান চালাবে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ অভিযান চালাবে। ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্র জানিয়েছে, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটাচলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে।

ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে সপ্তম দিনের মতো অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই মার্কেটে অবৈধ দোকান রয়েছে ৯১১টি। ইতিমধ্যে দুই-তৃতীয়াংশ দোকান উচ্ছেদ করা শেষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো