Ortho Songbad আর্কাইভ

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার (৩০ জুন) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।


দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ। আর ৪ দশমিক ৮০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বার্জার পেইন্টস।


এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংক, মিথুন নিটিং, প্রাইম লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইন্দো-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার