Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা

এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির ৬২তম সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (০১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ।


সভায় স্বতন্ত্র পরিচালক মো. আনোয়ার হোসেন ও মো. নুরুল হক; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের (আইসিসিডি) প্রধান মুহম্মদ হাজ্জাজ-বিন-মাহফুজ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার