ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি

ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল কম্পিউটারসের চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সেলফিন ও আই পে সেফ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির সকল ধরনের পেমেন্ট প্রদান করা যাবে।


বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এবিএম মোস্তফা আলী হায়দার এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।


এসময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান (চলতি দায়িত্ব) মো. মাইনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার জহির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি