'রাজনীতি মানুষের উন্নয়নের জন্য, পকেটের জন্য নয়'

'রাজনীতি মানুষের উন্নয়নের জন্য, পকেটের জন্য নয়'
আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নের জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিজয় দিবসে এসেও আজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে চলছে। এই ষড়যন্ত্রকারীদের অপপ্রচার প্রতিরোধ করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও আজ অবমাননা করছে।

মন্ত্রী বলেন, আমার নির্বাচনী ইশতিহারের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া ও গ্যাস সংযোগ দেয়ার ওয়াদা করেছি। আজ আমি শতভাগ বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছি। একই সঙ্গে গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে গ্যাস সংযোগের বিষয়ে কাজ শুরু করে দিয়েছেন।

কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস