গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার সময় পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার সময় পরিবর্তন করেছে। আগামী ০৮ জুলাই বিকাল ৩টার পরিবর্তে বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এছাড়া, আগামী ০৯ জুলাই বিকাল ৩টায় গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম