Ortho Songbad আর্কাইভ

এসিআই ফরমুলেশনের নাম সংশোধনে সম্মতি

এসিআই ফরমুলেশনের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশনের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘এসিআই ফরমুলেশন লিমিটেড’-এর পরিবর্তে ‘এসিআই ফরমুলেশন পিএলসি’ হবে। আগামীকাল ০৮ জুলাই থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।


নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার