Ortho Songbad আর্কাইভ

দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৬ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার