Ortho Songbad আর্কাইভ

ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৬০ হাজার ৩৭টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ০৬ লাখ ১৫ হাজার টাকা।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (০৯ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি মিডল্যান্ড ব্যাংকের ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলোর ৩ কোটি ০১ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার