'পদ্মা সেতু দিয়ে ২০২২ সাল থেকে যানবাহন চলবে'
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর উপর দিয়ে ২০২২ সাল থেকে যানবাহন চলাচল করবে।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বনানীস্থ সেতু ভবনে বিজয় দিবস-২০২০ উদযাপন এবং মুজিব শতবর্ষে ‘‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ” কর্নারের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্রমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আয়োজনের সভাপতি ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।