করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের, শনাক্ত ১৩১৮
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২১৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল চার লাখ ৯৮ হাজার ২৯৩জন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।