Ortho Songbad আর্কাইভ

জামায়াতের সমাবেশে যোগ দিলেন সারজিস

জামায়াতের সমাবেশে যোগ দিলেন সারজিস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে সমাবেশে যোগ দেন তিনি।


এনসিপির এই নেতাকে মূল মঞ্চে জামায়াতের নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পরেই বক্তব্য দেবেন তিনি।


এনসিপি ছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী।

মুল সাইট থেকে

পুজিবাজার