আইসিবি’র এজিএমে লভ্যাংশ অনুমোধন

আইসিবি’র এজিএমে লভ্যাংশ অনুমোধন
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। ২০১৯-২০২০ অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৪০.৯২ কোটি টাকা এবং ৫৬.৪৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

এজিএমে শেয়ারহোল্ডারগণ ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫% স্টক লভ্যাংশ এবং ৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ইতোপূর্বে ২০১৯-২০২০ অর্থবছরের জন্য কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত আইসিবি ইউনিট ফান্ড হতে সার্টিফিকেট প্রতি ৪০.০০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে যা যেকোনো মিউচ্যুয়াল ফান্ডের তুলনায় সর্বোচ্চ।

২০১৯-২০২০ অর্থবছরে করপোরেশন পুঁজিবাজারে এ পর্যন্ত সর্বমোট বিনিয়োগের পরিমাণ ১৪ হাজার ৫৫৭.১৮ কোটি টাকা। এছাড়া আলোচ্য অর্থবছরে করপোরেশন ৪০০ কোটি টাকার ১টি বন্ড ও ৩৫.০০ কোটি টাকার ২টি মিউচ্যুয়াল ফান্ড ইস্যুর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছে। ২০১৯-২০২০ অর্থবছরে করপোরেশন লভ্যাংশ, মার্জিন ঋণ, প্রকল্প ঋণসহ অন্যান্য ঋণ/অগ্রিম খাতে সর্বমোট ৮৬৮ কোটি টাকা আদায় করেছে।

আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান-এর সভাপতিত্বে সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচ্য অর্থবছরে উভয় স্টক এক্সচেঞ্জ-এ আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের বিভিন্ন পোর্টফোলিওতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৯৬৬৪.৪৫ কোটি টাকা। পূর্ববর্তী বছরসমূহের ন্যায় আইসিবি ও এর সাবসিডিয়ারিসমূহ অ্যাসেট ম্যানেজমেন্ট ও ট্রাস্টি কর্মকাণ্ডে সর্বোচ্চ অবস্থানে ছিল।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জসমূহ এবং সিডিবিএলসহ সকল স্টেকহোল্ডাদের ধন্যবাদ জানিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন