দেশে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য
বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।