Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ব্যাংক এশিয়া পিএলসি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানি দুটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। আর সমাপ্ত সমাপ্ত সময়ের জন্য ব্যাংক এশিয়া ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার