Ortho Songbad আর্কাইভ

মিনিস্টার’র শো-রুম এখন রাজশাহীর নওহাটায়

মিনিস্টার’র শো-রুম এখন রাজশাহীর নওহাটায়
১৯ ডিসেম্বর রাজশাহীর নওহাটায় জাকজমকপূর্ণভাবে উদ্বোধন হল মিনিস্টার এর শো-রুম।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: মকবুল হোসেন, মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর এবং জেনারেল ম্যানেজার মো: আশরাফুজ্জামানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে কোম্পানীর নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির বলেন,“মিনিস্টার হাই-টেক পার্ক সূচনা লগ্ন থেকেই মানুষের সাধ্য এবং চাহিদার মেলবন্ধন ঘটাতে চেয়েছে । আর এই লক্ষ্যেই মিনিস্টার বিভিন্ন ধরনের হোম অ্যাপলায়েন্স পণ্য নিয়ে কাজ করছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে মিনিস্টার এর পণ্য মানুষের হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করছে । এরই ধারাবাহিকতায় আমরা দেশের সব থেকে জনপ্রিয় হোম অ্যাপলায়েন্স পণ্যের আস্থা অর্জন করতে সক্ষম।

এসময় উপস্থিত ব্যক্তিবর্গ মিনিস্টার এর পণ্য নিয়ে কথা বলেন। ‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ’- এই স্লোগানকে ধারণ করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় ইলেক্ট্রনিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার।

মুল সাইট থেকে

পুজিবাজার