Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংকের পর্ষদ সভার সময় পরিবর্তন

এবি ব্যাংকের পর্ষদ সভার সময় পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি পর্ষদ সভার নতুন সময় ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই বিকাল ৩ টার পরিবর্তে একই দিনে সন্ধ্যা ৬ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫ থেকে জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার