বিজিবি দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা

বিজিবি দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ রোববার সকাল সোয়া ৯টায় ঢাকার পিলখানার স্মৃতিস্তম্ভ ‘সীমান্ত গৌরব’ এ তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সকাল ৯টায় পিলখানায় বিজিবি সদর দফতরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজিবি দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ১০টায় সেখানে মহাপরিচালকের বিশেষ দরবার বসেছে। কোভিড-১৯ স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এবার এই বিশেষ দরবার হচ্ছে ভার্চুয়ালি। দেশের সব প্রান্ত থেকে বিজিবি সদস্যরা ভার্চুয়ালি এ দরবারে যুক্ত হয়েছে।

দরবার শেষে অনারারি সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক এবং অনারারি সহকারী পরিচালক থেকে অনারারি উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হবে।

শ্রেষ্ঠ রিক্রুট প্রশিক্ষক, প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দলগত ও ব্যক্তিগত পুরস্কার, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান রোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার, শ্রেষ্ঠ ব্যাটালিয়ন ও রানারআপ ব্যাটালিয়ন এবং শ্রেষ্ঠ কোম্পানি ও বিওপি কমান্ডারদের পুরস্কার দেয়া হবে।

এ সময় মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্রও দেয়া হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে পিলখানাসহ সব ইউনিটে কেক কাটার পাশাপাশি প্রীতিভোজের আয়োজন থাকছে। মাগরিবের নামাজের পর পিলখানার সব মসজিদে সীমিত আকারে মিলাদ ও বিশেষ দোয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা