Ortho Songbad আর্কাইভ

ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ১২ শতাংশ

ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ১২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২ শতাংশ।


মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা।


অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১ পয়সা।


দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৮ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৩ টাকা ৫৯ পয়সা।


গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯৩ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার