Ortho Songbad আর্কাইভ

ম্যারিকো বাংলাদেশের ইপিএস বেড়েছে ১২ শতাংশ

ম্যারিকো বাংলাদেশের ইপিএস বেড়েছে ১২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২ দশমিক ৭৬ শতাংশ।


মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল।


প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৬ টাকা ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ১৮ পয়সা ছিল।


গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৫ টাকা ৯০ পয়সা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার